২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলের সাফল্য কামনায় চট্টগ্রামে শোভাযাত্রা

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে সমর্থন জানিয়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে শোভাযাত্রা করেছে নগরবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 04:49 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে সমর্থন জানিয়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে শোভাযাত্রা করেছে নগরবাসী। শুক্রবার নগরীর কাট্টলীবাসী, লালখাঁন বাজার, হালিশহর, বড়পুলসহ বিভিন্ন জায়গায় স্থানীয়দের উদ্যোগে এসব শোভাযাত্রা বের করা হয়। সর্বস্তরের নানা বয়সী মানুষ এতে যোগ দেন। তাদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা ও খেলোয়ারদের প্রতিকৃতি। সেইসঙ্গে ছিল গান-বাজনা। এসব শোভাযাত্রা থেকে নিজ দেশে বিশ্বকাপের সর্বাঙ্গীণ সাফল্য ও বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা করা হয়। বিকালে নগরীর কাট্টলীতে জহুর আহম্মদ চৌধুরীর বাড়ির চত্বর থেকে 'কাট্টলী সম্মিলিত শোভাযাত্রা উদযাপন পরিষদ' এক শোভাযাত্রার আয়োজন করে। এর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) মেয়র এম. মনজুর আলম। শোভাযাত্রাটি উত্তর কাট্টলী কর্নেল রোড়, ঢাকা মহাসড়ক সিটি গেট, অলংকার মোড় হয়ে চট্টগ্রামে বিশ্বকাপ ভেন্যু জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়াম চত্বরে এসে শেষ। পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সিসিসি মেয়র মনজুর আলম, সাংসদ এবিএম আবুল কাশেম, চট্টগ্রাম ভেন্যু চেয়ারম্যান সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২২৪৩ ঘ.