নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে আগুন লেগে ছয়টি বসতঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও দমকল কর্মকর্তারা জানান, রাত সাড়ে ১১টার দিকে সোনাকান্দার জামান সর্দারের বাড়িতে আগুন লাগে।
আগুনে ভাড়াটিয়া সুখি বেগম, আবদুর রহমান, আলী হোসেন, কালাম, স্বপ্না বেগম ও রেজোয়ান খানের ঘরের আসবাবপত্র, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক আহসানুল কবির সাংবাদিকদের জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৬ ঘ.
bdnews24