২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীনগরে বাসের চাকায় পিষ্ট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী মারা গেছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইব্রাহীমপুর বাসষ্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী আধা ঘণ্টা কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। নিহতের নাম- আয়েশা বেগম (৪৫)। তার বাড়ি ইব্রাহীমপুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী বাস চলন্ত অবস্থায় আয়েশাকে নামিয়ে দেওয়ার সময় পেছনের চাকায় তিনি পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নবীনগর থানার ওসি রূপক সাহা সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় কয়েকটি যানবাহন ভাংচুর করা হয় বলে জানান তিনি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি জানান, আয়েশার লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি এখনো সনাক্ত করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএসবি/১৭১৩ ঘ.