২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গৃহবধূ খুন, স্বামী পলাতক

বরিশালের বানারীপাড়ায় অন্ত:স্বত্তা এক গৃহবধূকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

বরিশাল, ১৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের বানারীপাড়ায় অন্ত:স্বত্তা এক গৃহবধূকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী ও শাশুড়ি। বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাছরং গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। নিহত গৃহবধূর নাম- পাখি বেগম (২০)। তিনি বাকেরগঞ্জে উপজেলার বটবালি গ্রামের প্রয়াত মৌজে আলীর মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাখির সঙ্গে বানারীপাড়ার মাছরং গ্রামের রাজমিস্ত্রী কাওসারের বিয়ে হয় দেড় বছর আগে। ওই সময় তাকে ২০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। পাখির ভগ্নিপতি শাহিন ফকির অভিযোগ করেছেন, কয়েক মাস ধরে কাওসার আরো ২০ হাজার টাকা এনে দেওয়ার জন্য পাখিকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে যৌতুকের টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় পাখিকে মারধরের পর গলাটিপে ধরে কাওসার। এতে পাখি অচেতন হয়ে পড়লে কাওসার ও তার মা তাহমিনা উপজেলা স্বাস্থ্য কমপে