২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

টাঙ্গাইল, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার টাঙ্গাইলে এক সমাবেশে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, "শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়নের জন্য সরকার সবকিছু করছে। যে শিক্ষা দেশ ও জনগণের কল্যাণে আসেনা সে শিক্ষা মূল্যহীন। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়ন করা হচ্ছে।" নতুন শিক্ষানীতি বাস্তবায়ন শুরু হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "আমরা শুধু নিজেদের সিদ্ধান্তে নয় বিরোধী দলের সঙ্গে আলোচনা করেই এই শিক্ষানীতির সিন্ধান্ত নিয়েছি।" তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা সরকারের লক্ষ্য মন্তব্য করে নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, "আধুনিক শিক্ষা ছাড়া এ সমাজকে পরিবর্তন করা যাবে না।" বৃহস্পতিবার ঘাটাইল উপজেলায় স্থানীয় সংসদ সদস্য মতিউর রহমান শিক্ষা বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপজেলা শিক্ষক-ছাত্র আয়োজিত সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মতিউর রহমান । এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহা-পরিচালক নোমানুর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রধান কাজী সাইফুদ্দিন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯০৪ ঘ.