২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাস-ট্রাক সংঘর্ষ, ১ জনের মৃত্যু

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের সহকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাসের অন্তত ছয় আরোহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

কক্সবাজার, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের সহকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাসের অন্তত ছয় আরোহী। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আশু আলী (৩৫) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার আলী হোসেনের ছেলে। রামু থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া জানান, রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া এলাকার নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের কাছে কক্সবাজার অভিমুখী এস আলম পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চিংড়ি পোনা বহনকারী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশু আলী (৩৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, এ দুর্ঘটনায় অন্তত ছয় বাসযাত্রী আহত হয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, আহতের সংখ্যা ১০ জন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৯২৬ ঘ.