২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদ বিক্রির দায়ে গাজীপুরে পাঁচজনের কারাদণ্ড

মদ বিক্রির দায়ে গাজীপুরে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

গাজীপুর, ফেব্র"য়ারি, ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মদ বিক্রির দায়ে গাজীপুরে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যামাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে আজিম বুধবার সকালে এ আদেশ দেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-গাজীপুরের পরিদর্শক মো: জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, সকালে মীরের টেক এলাকায় র‌্যাবের সহযোগিতায় অভিযান চালায় অধিদপ্তর। এ সময় মদ বিক্রির অভিযোগে সবুজ (৪০), আরজু মিয়া (৪০), হযরত আলী (৪০), মোশারফ হোসেন (৩০) ও ওমর আলী (৪৫) নামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকার মদ ও মদ তৈরির উপাদান উদ্ধার করা হয় বলে জিল্লুর রহমান জানান। পরে ভ্রাম্যামাণ আদালত তাদের প্রত্যেককে ২১ মাসের বিনাশ্রম করাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা; আনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। র‌্যাবের উপ-পরিচালক মেজর নিশাদুল ইসলাম, র‌্যাব-১ এর সহকারী পরিচালক মিলু মিয়া বিশ্বাস, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপ-পরিদর্শক মো. নাজমুল হোসেন এই অভিযানে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৯১৩ ঘ.