ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতে জাতীয় প্রেসক্লাবকে ৫২ ইঞ্চি এলসিডি টিভি উপহার দিয়েছে গ্রামীণফোন।
বুধবার বিকালে টিভি হস্তান্তরের সময় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং গ্রামীনফোনের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) ও হেড অব পাবলিক রিলেশন্স মোহাম্মদ হাসান উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকালে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
অনুষ্ঠানে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, যুগ্ম সম্পাদক নুরুল হাসান খান, কাদের গনি চৌধুরী, সদস্য জহিরুল আলম, কে এম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭২৪ ঘ.
bdnews24