২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিয়ে বন্ধ করল উপজেলা প্রশাসন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় একটি বাল্যবিয়ে বন্ধ করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় একটি বাল্যবিয়ে বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। রোববার বিকালে উপজেলার কুলিয়া গ্রামে মেয়েটির বাড়িতে এ বিয়ে হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাকিম পুলিশসহ সেখানে গিয়ে বিয়ে বন্ধ করেন। এলাকাবাসী জানায়, কুলিয়া গ্রামের আসাদ শেখের (৫০) মেয়ে বালিকা খাতুনের (১২) সঙ্গে খুলনার রূপসা উপজেলার হুমায়ুন কবির সরদারের ছেলে আনিস সরদারের (২৫) বিয়ের কথা ছিল বিকালে। তাদের এক প্রতিবেশী শনিবার রাতে খবরটি বাগেরহাটে সাংবাদিকদের জানালে তারা জানান ইউএনও মো. আব্দুল হাকিমকে। দুপুরে ইউএনও, মোল্ল