ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্জ্য ফেলে কৃষি জমি নষ্ট ও পরিবেশ দূষণের অভিযোগে সাভারের দুটি ডাইং কারখানাকে ৪৬ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, অধিদপ্তরের কর্মকর্তারা সাভারের আশুলিয়া এলাকার বিরুলিয়ার কুমকুমারী গ্রামে অভিযান চালান। এ সময় দূষিত বর্জ্য ফেলে কৃষি জমি নষ্ট ও পরিবেশ দূষণের প্রমাণ পান তারা।
এই পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী সিমটেক্স ইণ্ডাষ্ট্রিজ লিমিটেড ও মোজার্ট নিট লিমিটেডকে যথাক্রমে ১৯ লাখ ৫৮ হাজার ও ২৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া কারখানা দুটিতে অবিলম্বে ইটিপি চালুর নির্দেশ দেন তিনি।
এ সময় কারখানা কর্তৃপক্ষ অপরাধ স্বীকার করে ভবিষ্যতে আর দূষণ না করার লিখিত অঙ্গীকার করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
র্যাব-২ এর সদস্যরা এ অভিযানে পরিবেশ অধিদপ্তকে সহযোগিতা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২৩২৪ ঘ.
bdnews24