জয়পুরহাট, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে শুক্রবার পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।
মেয়েটির বাড়ি পাবনার বেড়া উপজেলার জয়নগর গ্রামে। ইটাখোলা বাজারে ভাড়া বাসায় থাকে বাবা-মা'র সঙ্গে।
পুলিশ জানায়, প্রতিবেশীর বাড়িতে খেলতে গেলে ওই বাড়ির ছেলে সাগর (১৫) তাকে ধর্ষণ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎিসা কর্মকর্তা (আরএমও) ডা. শামছুজ্জোহা জানিয়েছেন, মেয়েটিকে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
ক্ষেতলাল থানার উপ-পরিদর্শক জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন-দমন আইনে মামলা হয়েছে। ধর্ষককে আটকের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৩২ ঘ.
bdnews24