২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আভ্যন্তরীণ বাণিজ্য প্রতিবন্ধকও দূর করতে হবে: স্টিফেন ইভান্স

বিদেশের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের প্রতিবন্ধকতা ক্রমশ কমে এলেও দেশের ভেতরেই বেশ কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে বলে মনে করেন ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

শেখ শাহরিয়ার জামান জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের প্রতিবন্ধকতা ক্রমশ কমে এলেও দেশের ভেতরেই বেশ কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে বলে মনে করেন ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মতো বাধা অপসারণ করা না গেলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ হারাবে। এছাড়া ব্যবসা, বাণিজ্য ও কর্মসংস্থান তৈরির জন্য যানজট দূর করার পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজিতে পারদর্শী করে তুলতে হবে। ব্রিটিশ হাইকমিশনার বলেন, গত ৯ ফেব্র"য়ারি যুক্তরাজ্যের ঘোষিত বাণিজ্য ও বিনিয়োগ নীতিমালা ধনী দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের অধিকমাত্রায় প্রবেশাধিকারের দাবিকে আরো সুদৃঢ় করবে। ব্রিটেনের এই নতুন নীতিমালার মাধ্যমে স্বল্পোন্নত দেশগুলোর জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইভান্স বলেন, "এই নীতিমালার ফলে ধনী দেশের বাজারে বি