ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথমবারের মতো চালু হলো সিটিজেন জার্নালিজমের ধারণা নিয়ে ব্লগ সাইট
।
শুক্রবার সন্ধ্যা ৭টায় একুশে বইমেলার লিটলম্যাগ চত্বরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর স্টলে আনুষ্ঠানিকভাবে এ ব্লগসাইটের উদ্বোধন করা হয়।
একটি পোস্ট লিখে এ ব্লগের উদ্বোধন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্লোবাল ভয়েসেস অনলাইনের দক্ষিণ এশীয় সম্পাদক রেজোয়ান বলেন, তার ব্লগের সঙ্গে ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে 'কনটেন্ট' বিনিময়ের একটি চুক্তি হয়েছে।
এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের ব্লগাররা গ্লোবাল ভয়েসেস অনলাইনে যেসব পোস্ট লেখেন, সেগুলো ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশ করা যাবে। আবার ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্লগগুলোও ইংরেজিতে অনুবাদ করে গ্লোবাল ভয়েসেস অনলাইনে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক আইরিন সুলতানা বলেন, "সিটিজেন জার্নালিজম ধারণাটি সারা বিশ্বেই দিনদিন জনপ্রিয় হচ্ছে। ফলে সিটিজেন জার্নালিজম নির্ভর একটি পূর্ণাঙ্গ ব্লগসাইটের প্রয়োজনীয়তা এখন বেশ স্পষ্ট হয়ে উঠেছে।"
নতুন এ ব্লগ সাইটে পডকাস্ট, স্থানীয় পর্যায় ভিত্তিক ওয়েব ও মোবাইল প্রযুক্তির সমন্বয় থাকবে। এছাড়া ব্লগারদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গ্লোবাল ভয়েসের সঙ্গে যৌথভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ব্লগ ও সিটিজেন মিডিয়ার কথোপকথন তুলে ধরবে।
অন্য সব ফিচারের সঙ্গে এখানে মোবাইল থেকে ছবি আপলোড বা ধারণকৃত ভিডিও ও অডিও সরাসরি স
bdnews24