কুষ্টিয়া, ফেবওুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে শুক্রবার সকাল থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
এতে কুষ্টিয়ার সঙ্গে উত্তারঞ্চলসহ বিভিন্ন জেলার সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।
যাত্রীদের টেম্পু, নসিমন ও ভ্যানযোগে যাতায়াত চলাচল করতে হচ্ছে।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্র"পের সভাপতি সিহাব উদ্দিন বলেন, বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে আগুন দেওয়া হয়।
এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সিএ হালিম বলেন, বাস মিনিবাস মালিক গ্র"পের নেতাদের সঙ্গে আলোচনা চলছে। খুব তাড়াতাড়ি বাস চলাচল শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫০ ঘ.
bdnews24