ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধি দল বুধবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছে।
আইনজীবীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে দলীয় প্যানেল মনোনয়ন চূড়ান্ত করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আগামী মার্চ মাসে এই নির্বাচন হবে।
৩০ সদস্যের এই প্রতিনিধি দলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, জমিরউদ্দিন সরকার, মওদুদ আহমেদ, আমিনুল হক, শাহজাহান ওমর, রাবেয়া ভূঁইয়া, আবদুর রেজ্জাক খান, নিতাই রায় চৌধুরী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জয়নুল আবদিন, ফেরদাউস আখতার ওয়াহিদা, ফাহিমা নাসরিন মুৃন্নী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দৌজা বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া প্র্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০০০৩ ঘ.
bdnews24