২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে বাসের ধাক্কায় মঙ্গলবার এক পথচারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 05:48 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে বাসের ধাক্কায় মঙ্গলবার এক পথচারী নিহত হয়েছেন। বিকাল সাড়ে পাঁচটার দিকে খুলশী থানাধীন জিইসি মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসের ধাক্কায় আবুল কালাম (৫০) নামের ওই পথচারীর মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির হাবিলদার মো. সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ছয়টার দিকে আহত আবুল কালামকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রোসাঙ্গিরি গ্রামের প্রয়াত রাজা মিয়ার ছেলে আবুল কালাম। এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২৩৩০ ঘ.