২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ বার্ড ফ্লুতে ১৬শ' মুরগির মৃত্যু

কিশোরগঞ্জে বার্ড ফ্লু সংক্রমনে ১৬শ' মুরগির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জে বার্ড ফ্লু সংক্রমনে ১৬শ' মুরগির মৃত্যু হয়েছে। এর আগে বার্ড ফ্লু সংক্রমন নিশ্চিত হওয়ার পর দুদিনে কিশোরগঞ্জে প্রায় নয় হাজার মুরগি নিধন করা হয়। সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সুমন পোল্ট্রি ফার্মে মঙ্গলবার প্রায় ১৬শ' মুরগি মারা গেছে। বার্ড-ফ্লু সংক্রমনের এসব মুরগি মারা গেছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. বাহাদুর আলী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার রশিদাবাদ ই্উনিয়নের ভাঁটগাও গ্রামের তোফাজ্জল হোসেনের খামারে অজ্ঞাত রোগে মুরগী মারা যাওয়ার বিষয়টি তারা জানতে পারেন। মঙ্গলবার দুপুরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস এন্ড রেসপন্স প্রজেক্ট প্রকল্পের দায়িত্বে থাকা এডিশনাল ভেটেরিনারি সার্জন ডা. জান্নাতুন নাহার হাসপাতালের কর্মীদের নিয়ে খামারে যান। তিনি সেখান থেকে নমুনা সংগ্রহ করে আনেন। পরে পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা'র বিষয়টি নিশ্চিত হন তিনি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জালাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পরপরই বিকালে নমুনা পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় গবেষণাগারে। এ বিষয়ে ঢাকা থেকে নিশ্চিত করার পর খামারের বাকি এক হাজার ৪শ' মুরগি নিধন করা হবে। খামারের মালিক তোফাজ্জল হোসেন জানান, তিনি গত ২২ ডিসেম্বর গাজীপুর থেকে ৩ হাজার লেয়ার মুরগির বাচ্চা কিনে আনেন। বর্তমানে এদের বয়স ৪৭ দিন। গত ৩ ফেব্র"য়ারি কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া গ্রামে বার্ড ফ্লুতে আক্রান্ত ৮ হাজার মুরগি নিধন করা হয়। সোমবার কটিয়াদী উপজেলার নোয়পাড়া গ্রামে নিধন করা হয় ৯শ' মুরগি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৬ ঘ.