জামালপুর, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বকশিগঞ্জে মাদক বিক্রির অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ১২টার দিকে বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবেদ আলী এ রায় দেন।
আবেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে জামালপুর বিজিবি ৬ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তবর্তী লাউচাপড়া এলাকা থেকে ১০৬ বোতল ভারতীয় মদসহ আনোয়ার হোসেন বিপ্লব (২৫) ও সজিব পারভেজ (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
রাতেই ইউএনও কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক বিক্রির অভিযোগে বিপ্লবকে ৬ মাসের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড এবং সজিবকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বিপ্লব বকশিগঞ্জের গরজরিপাড়া এবং সজিব শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভায়াদাঙ্গা গ্রামের বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১১০০ ঘ.
bdnews24