২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালেও বিচার কাজ চলেছে

বিএনপির ডাকা হরতালের দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ বিচার কাজ পরিচালনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা হরতালের দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ বিচার কাজ পরিচালনা করেছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবারই প্রথমবারের মতো হরতালে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে। হরতালের দিন সোমবার সকাল সোয়া ৯টায় প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এজলাসে বসে। তবে বিচারপ্রার্থী না থাকায় প্রধান বিচারপতি কিছুক্ষণের মধ্যেই আদালত মুলতবি করে দেন বলে জানান এবিএম আলতাফ। এ ছাড়া হরতালে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে। দুপুর ২টার দিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন এজলাসে আসেন। এ সময় তারা শরীয়তপুরে দোররায় আঘাতে মৃত্যুবরণকারী হেনার লাশ কবর থেকে উঠিয়ে পুনরায় ময়না তদন্ত করার জন্য একটি স্বতপ্রণোদিত আদেশ দেন। চেম্বার বিচারপতি এস কে সিনহাও এজলাসে বসে বিচারিক কার্যক্রমে অংশ নেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯৫৫ ঘ.