খুলনা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার আহমদিয়া মসজিদে বোমা হামলা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানকে খুলনার একটি আদালতে হাজির করা হয়েছে।
সোমবার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়। হাকিম বারেকুজ্জামান আগামী ২ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য্য করেছেন।
গত ৩০ জানুয়ারি রাতে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে খুলনা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
খুলনা কারাগারের তত্ত্বাবধায়ক মো. শাহ আলম খান সাংবাদিকদের জানান, ১৯৯৯ সালের ৮ অক্টোবর নগরীর নিরালা আবাসিক এলাকায় আহমদিয়া মসজিদে বোমা হামলা হয়।
এতে সাতজন নিহত এবং প্রায় অর্ধশত মুসল্লি
bdnews24