২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

বগুড়ার মহাস্থানগড় উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

বগুড়া, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার মহাস্থানগড় উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মাঝিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- শিবগঞ্জের চন্ডিহারা গ্রামের খাজা মিয়া (৫০), একই উপজেলার করতকোলা গ্রামের রানা (২২), নিমেরপাড়ার হারুনুর রশীদ (৩৭) ও বগুড়া শহরের ফুলবাড়ীর রাশেদ মিয়া (১৫)। এরা সবাই অটোরিকশার যাত্রী। বগুড়া হাইওয়ে থানার ওসি আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক ও বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেকজন। ওসি জানান, পুলিশ ট্রাক ও অটোরিকশাটি আটক করেছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। ঠাকুরগাঁওয়ে দুজন নিহত ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, রানীশংকৈল উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন মারা গেছে। এরা হলেন- হারুন (৩০) ও ইমন (৪)। সোমবার সকালে রানীশংকৈল-পীরগঞ্জ সড়কের বেলতলী এলাকায় ঢাকা থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশ কোচ চাপায় ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী হারুন মারা যান। হারুন রাণীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে। রাণীশংকৈল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অপরদিকে দুপুর ২টায় বালিয়াডাঙ্গী-রানীশংকৈল সড়কের কুমুগঞ্জে মটরসাইকেলের ধাক্কায় ওই এলাকার রাকিবের ছেলে ইমন মারা যায়। রাকিব জানান, তার ছেলে রাস্তার পাশে খেলছিলো। ওসি জানান, দুর্ঘটনার পর এলাকার লোকজন মটরসাইকেল চালক ওমর ফারুককে আটক করে। পরে পুলিশ মটরসাইকেলসহ তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমএসবি/২০২৭ ঘ.