২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গলা কাটা লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ সোমবার ভোরে সাদ্দাম মার্কেটের বিপরীতে রাস্তার পাশ থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ সোমবার ভোরে সাদ্দাম মার্কেটের বিপরীতে রাস্তার পাশ থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হোসেন আলী খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে এলাকার লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জিন্সের প্যান্ট ও হলুদ রংয়ের জামা পরা লাশটি একটি বকুল গাছের নীচে পড়ে ছিল। লাশের পাশেই ছিল একটি চাকু। রোববার রাতে কোন এক সময় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/কেএমএস/১৭৩৮ ঘ.