২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে পোশাক কারখানায় আগুন

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় রোববার রাতে একটি তৈরি পোশাক কারখানা আগুনে বহু মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 06:52 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় রোববার রাতে একটি তৈরি পোশাক কারখানা আগুনে বহু মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাত ১১টার পর এসএইচবি নামের কারখানায় আগুন লাগে। প্রায় পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের ছয়তলায় সুইং সেকশনে আগুন লাগে বলে জানান খিলগাঁও থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার প্রায় ১০০টি মেশিন, তৈরি জ্যাকট ও প্যান্ট পুড়ে গেছে। পুলিশ কর্মকর্তা জানান, অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ার আগেই দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘণ্টাখানেক আগে কারখানার কর্মকর্তা- কর্মচারী ও শ্রমিকরা কাজ শেষে বের হয়ে যান বলে হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/০০৪৬ ঘ.