২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

সিলেট, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার মোবাইল ফোনে পাঠানো একটি বার্তায় এই জনপ্রিয় লেখককে হুমকি দেওয়া হয়। তাতে লেখা ছিল-'আমি খুন করে ফেলবো তোকে'। রোববার বিষয়টি জানিয়ে অধ্যাপক জাফর ইকবাল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে একটি চিঠি দিয়েছেন। রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুহম্মদ জাফর ইকবালের চিঠি পেয়েছি। "চিঠিতে ০১৯১১-০৬৯০২২ মোবাইল নম্বর থেকে এসএমএস-এ তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানানো হয়।" এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বলেও তিনি জানান। অধ্যাপক জাফর ইকবালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১২ ঘ.