ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার বলেছেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা হবে নির্দেশনামূলক একটি কৌশলপত্র।
যাতে রূপকল্প ২০২১ এর আলোকে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের মাইলফলকগুলোর নির্দেশনা ও সম্ভাব্য চ্যালেঞ্জগুলো মোকাবেলার কৌশল নির্ধারিত থাকবে।
তিনি বলেন, "ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাটি পূর্বের যেকোন পঞ্চবার্ষিক পরিকল্পনার চেয়ে ভিন্ন হবে। এটি কোন বিনিয়োগ পরিকল্পনা হবে না।"
সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, রোববার পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে খসড়া ষষ্ঠ পঞ্চবার্ষিক দলিলের ওপর পঞ্চম জাতীয় সংলাপে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
এদিন সংলাপের বিষয় ছিলো উচ্চ উৎপাদনশীলতার জন্য জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং শিক্ষা, প্রশিক্ষণ, খেলাধুলা, সংস্কৃতি ও ধর্ম।
এ কে খন্দকার বলেন, আমাদের অর্থনীতির সম্পদের মালিকানা প্রায় ৯০ শতাংশ বেসরকারি এবং ১০ শতাংশ সরকারি ও আধা সরকারি। বিনিয়োগের ক্ষেত্রে উন্নয়ন ও অনুন্নয়নের ব্যয় মিলিয়ে মোট বিনিয়োগে সরকারি অংশ ১৭ শতাংশ আর বেসরকারি অংশ ৮৩ শতাংশ।
এমনই প্রেক্ষাপটে দিক নির্দেশনামূলক লক্ষ্য অর্জনের মাইল ফলকসমূহ সঠিকভাবে চিহ্নিত করার লক্ষ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হচ্ছে বলেন তিনি।
পরিকল্পনা মন্ত্রী বলেন, জাতীয় লক্ষ্যসমূহ অর্জনে মন্ত্রণালয়সমূহ এমন প্রকল্প বিনিয়োগ স্কীম, নীতিমালা প্রণয়ন করবে যাতে লক্ষ্যসমূহ সঠিকভাবে অর্জিত হয়। জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত না হলে নতুন নতুন সম্ভাবনার দ্বার উ
bdnews24