২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিদেশি মুদ্রাসহ আটক

যশোরের শহরের চাচড়া এলাকায় বিদেশি মুদ্রাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

যশোর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের শহরের চাচড়া এলাকায় বিদেশি মুদ্রাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে চাচড়া মোড় থেকে সুমন আহমেদ নামের (২৬) নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের এক হাজার ১২৮টি মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে আছে- সৌদি রিয়াল ৯৫৫টি, কুয়েতি দিনার ৫৮টি, পাউন্ড স্টার্লিং ৭০টি ও ইউরো ৪৫টি। তবে বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মূল্যমান মোট কত সেটা জানায়নি পুলিশ। যশোর কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, চাচড়া ফাঁড়ির পুলিশের একটি দল সুমনকে আটক করে। তিনি চাচড়া এলাকার তৌহিদুর রহমানের ছেলে। জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৬ ঘ.