২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বারোগড়িয়া ইউনিয়নের ভূষারকান্দা গ্রামে একটি রাস্তা তৈরিকে কেন্দ্র করে হারুন মিয়া ও আঙ্গুর মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। শুক্রবার দুপুরে হারুন মিয়া তার লোকজন নিয়ে রাস্তার নীচু অংশ সংস্কার করতে গেলে আঙ্গুর মিয়ার সঙ্গে কথা কাটাকাটি ও পরে এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় পক্ষের দুই শতাধিক লোক দা, বল্লম, লাঠি ইত্যাদি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ১০ জনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরো ৭ জন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। করিমগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার কিংবা কোন মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৮৫১ ঘ.