২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতীবান্ধায় জ্বরে আরো ৩ জনের মৃত্যুর খবর

লালমনিরহাটের হাতীবান্ধায় 'জ্বরে' আরো তিন জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। এর আগে জ্বরে ওই এলাকার ১৬ জনের মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 08:38 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

লালমনিরহাট, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোরড ডটকম)- লালমনিরহাটের হাতীবান্ধায় 'জ্বরে' আরো তিন জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। এর আগে জ্বরে ওই এলাকার ১৬ জনের মৃত্যু হয়। শুক্রবার রাত ১টার দিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় টংভাংগা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের বাচ্চু মিয়া (৫৫) মারা যান বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ভোরে রংপুর হাসপাতালে গেন্দুকুড়ি গ্রামের আব্দুর জব্বারের ছেলে আসাদুল ইসলাম (১৪) এবং নিজের বাড়িতে দক্ষিণ গড্ডিমারী গ্রামের জয়নাল আবেদীন (৪২) মারা যায় বলে আব্বাস আলী নামে স্থানীয় একজন জানান। এ বিষয়ে হাতীবান্ধার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুক্রবার দুপুরে বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন তিন জনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। নতুন করে যাতে কেউ আক্রান্ত না হয় সেজন্য স্থানীয় মাঠ কর্মীসহ ঢাকার বিশেষজ্ঞ দল মাঠ পর্যায়ে কাজ করছে বলে জানিয়েছেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সরকার। এ সপ্তাহের শুরুতেই হাতীবান্ধায় এ জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। মঙ্গলবার তিন শিশুসহ চার জনের মৃত্যু হয়। বুধবার মারা যায় নয় জন। বৃহস্পতিবার মারা যায় তিন জন। রোগটি এখনো চিহ্নিত করা না গেলেও সিভিল সার্জন বলেন, এটি ভাইরাসজনিত 'এনকেফালাইটিস' বলে ধারণা করা হচ্ছে। জ্বর তদন্তে