২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পুড়ে গেছে ৩১টি বসতঘর

পাবনার সুজানগর উপজেলার একটি গ্রামে আগুন লেগে ৩১টি বসতঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

পাবনা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার সুজানগর উপজেলার একটি গ্রামে আগুন লেগে ৩১টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বনকোলা মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে দমকল কর্মকর্তারা জানান। আগুনে ২৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম সাংবাদিকদের জানান, বনকোলা মধ্যপাড়া গ্রামের আব্দুল আজিজের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। আগুনে গ্রামটির আবুল হোসেন, আব্দুল কুদ্দুস, মুকুল, আব্দুল ওহাব, আশরাফুল, আব্দুল খালেক, বাদশা, লিটন, রেজাউল, আবুল হাশেম, নজরুল ইসলাম, আকরাম, বেলাল, আমির, ঝন্টুসহ ২৪টি পরিবারের ঘর পুরোপুরি পুড়ে গেছে। এলাকাবাসী জানায়, যাদের ঘর পুড়ে গেছে তারা সবাই দরিদ্র ও দিনমজুর। আগুন লাগার সময় বাড়ির পুরুষ সদস্যরা বাইরে কাজে ব্যস্ত থাকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অনেকেই ঘরের কোনো জিনিসপত্র বের করতে পারেনি। দমকল কর্মকর্তা জানান, খবর পেয়ে পাবনা ও বেড়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, প্রাথমিক হিসেবে আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তাৎক্ষণিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.