টাঙ্গাইল, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের সখিপুর উপজেলার সানবান্ধা গ্রামে বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুর বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
এরা হলেন- গুলজার হোসেন (৫০) ও তার বাক প্রতিবন্ধী ছেলে পাগলা (১৮)।
কাজ করতে তারা কুড়িগ্রাম থেকে সখিপুর এসেছিলেন।
সখিপুর থানার ওসি মোজাম্মেল হক মামুন বলেন, সানবান্ধা গ্রামের লুৎফর রহমানের বাড়িতে এ দু'জন ধান রোপনের কাজ করছিলেন।
সকালে কাজ করার সময় ক্ষেতের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের একটি তার ছিঁড়ে পাগলার ওপর পড়লে তিনি তাতে জড়িয়ে যান। এটি দেখে গুলজার হোসেন ছেলেকে বাচাঁতে চাইলে তিনিও স্পৃষ্ট হন।
সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার জানান, তাদের মুত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২০ ঘ.
bdnews24