২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতের হামলায় আহত ৩

চাঁদপুর সদর উপজেলায় একটি বাড়িতে ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

চাঁদপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলায় একটি বাড়িতে ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছে। বুধবার রাতে কুমারডুগী এলাকায় এ ডাকাতি শেষে পালানোর সময় এলাকাবাসী তিনজনকে ধরে পুলিশে দিয়েছে। এরা হলেন জাকির হোসেন (৩৭), মো. সোবহান (৪০) ও ইউসুফ (৪০)। এদের সবার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলায়। আহত মো. বেলাল হোসেন (৪৫), তার স্ত্রী ফাতেমা বেগম (৩৫) ও ভাগ্নী পারভীন বেগমকে (৩৫) চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়ির লোকজনের বরাত দিয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি জাকের হোসাইন জানান, রাত ১টার দিকে কুমারডুগী এলাকায় খোরশেদ খানের বাড়িতে ১০/১২ জন ডাকাত ঢোকে। তারা ঘরের লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে চার ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন সেট নিয়ে যায়। তাদের বাধা দিলে তিনজনকে মারধর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে, বলেন পুলিশ কর্মকর্তা। আহত পারভীন জানান, ঘটনাটি টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করলে তিন ডাকাত পুকুরে পড়ে যায়। লোকজন গণধোলাই দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২১ ঘ.