ঝালকাঠী, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকাশ্যে ধূমপানের শাস্তি হিসেবে ঝালকাঠীর রাজাপুর উপজেলায় ১৬ জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১টায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান চলে।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপজেলা সদরের বাইপাস ও বাঘড়ি বাজার এলাকায় এই ১৬ জন পাবলিক প্লেসে দাঁড়িয়ে ধূমপান করছিলো।”
আইন অনুযায়ী প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্র্তার নেতৃত্বে এ অভিযানে ঝালকাঠী তামাক নিয়ন্ত্রণ সংগঠন (একলাব)’র কর্মসূচি কর্মকর্তা মো. রফিকুল হাসান এবং পুলিশের একটি দল অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৪০ ঘ.
bdnews24