২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোনাজাতউদ্দিনের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ১৬তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ১৬তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে মোনাজাতউদ্দিন স্মৃতি সংসদ। সেখানে ‘চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কার’ ২০০৯ ও ২০১০ দেওয়া হবে। ১৯৯৬ সালে ব্রহ্মপুত্র নদের কালাসোনা চরের কাছে শেরেবাংলা ফেরি থেকে পড়ে মারা যান এই সাংবাদিক। সে সময় তিনি দৈনিক জনকণ্ঠে কাজ করতেন। ১৯৯৫ সালে রংপুরে জন্ম নেওয়া মোনাজাতউদ্দিন তার কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে ফিলিপস পুরস্কার, ১৯৯৭ সালে একুশে পদকসহ (মরণোত্তর) অর্ধডজনের বেশি পুরস্কার পান। তিনি পেশাজীবনের অভিজ্ঞতা নিয়ে ১১টি বই লিখে গেছেন। বগুড়া বুলেটিনের মাধ্যমে ৬০’র দশকে হাতে খড়ি নেয়া এই সাংবাদিক পরবর্তীতে ঢাকার দৈনিক আওয়াজ, দৈনিক আজাদ, দৈনিক সংবাদ এবং সর্বশেষে দৈনিক জনকণ্ঠে কাজ করেন। স্বাধীনতার পর ‘দৈনিক রংপুর’ নামে তিনি একটি পত্রিকার প্রকাশনা শুরু করলেও বিজ্ঞাপন ও পৃষ্ঠপোষকতার অভাবে অল্পদিন পরই তা বন্ধ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১০৫ ঘ.