ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর সব কর্মক্ষেত্রে তদারকি ও পর্যবেক্ষণে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার জাতীয় সংসদের অনুমিত হিসাব স¤পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আদর্শ থানা বলতে শুধু ভবনকে না বুঝিয়ে কাজের মাধ্যমে ‘আদর্শতা’ প্রমাণের পরামর্শ দেওয়া হয়।
এতে বলা হয়, “পুলিশ দুর্নীতি পরায়ণ- প্রচলিত এমন অভিযোগের কবল থেকে নিজেদের বের করে আনার সুপারিশ করা হয়।”
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আলোচনা এবং এ সম্পর্কে গৃহীত ও প্রস্তাবিত প্রকল্পগুলোর বর্তমান অবস্থা তুলে ধরা হয় বৈঠকে।
বৈঠকে ঢাকা শহরের যানজটসহ দেশের বিভিন্ন সড়কে যানজট রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
এছাড়া বৈঠকে পুলিশ বাহিনীর জনবল সমস্যাসহ সব সমস্যা রোধে প্রয়োজনী ব্যবস্থ্া নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএম শামীম আহমেদ ও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শকসহ (অর্থ ও উন্নয়ন) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০১৩ ঘ.
bdnews24