২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরিয়ে নেওয়া হচ্ছে মাওয়া লঞ্চ ঘাট

মাওয়ায় ফেরি ঘাটের পাশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে লঞ্চ ঘাট। দুর্ঘটনা এড়ানো এবং যানজট নিরসনেই এই পদক্ষেপ বলে বিআইডাব্লিওটিএ কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়ায় ফেরি ঘাটের পাশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে লঞ্চ ঘাট। দুর্ঘটনা এড়ানো এবং যানজট নিরসনেই এই পদক্ষেপ বলে বিআইডাব্লিওটিএ কর্মকর্তারা জানিয়েছেন। মাওয়া চৌরাস্তা বরাবর সদ্যনির্মিত লঞ্চ ঘাটের কার্যক্রম বুধবার থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন মাওয়ার বন্দর ও নৌপরিবহন কর্মকর্তা বাবু লাল বৈদ্য। তিনি সাংবাদিকদের বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি চিঠি সোমবার এসেছে। চিঠিতে মাওয়া ফেরি ঘাট এলাকা থেকে বর্তমান লঞ্চ ঘাটকে মাওয়া চৌরাস্তা বরাবর লঞ্চ ঘাটে সরিয়ে নিতে বলা হয়েছে। মাওয়া-কাওড়াকান্দি ও মাওয়া-মঙ্গলমাঝি রুটের লঞ্চগুলো বুধবার থেকে নতুন ঘাট থেকে চলাচল করবে। গত কুরবানির ঈদের আগে লঞ্চ ঘাট সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলেও বাস মালিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের আপত্তিতে ওই সময়ে সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে পিছু হটেছিলো নৌপরিবহন মন্ত্রনালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৯৩৬ ঘ.