২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত ১৬ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্র্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ময়মনসিংহ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত ১৬ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্র্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির। সোমবর সন্ধ্যায় ভালুকা ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে তিনি এ নির্র্দেশ দেন। ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুস্তফা কামাল জানান, প্রতিমন্ত্রী আকস্মিক পরিদশর্নে এসে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং ত্রিশালে দুইজন চিকিৎসককে অনুপস্থিত পান। “তিনি (প্রতিমন্ত্রী) তাৎক্ষণিকভাবে এই দুই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অনুপস্থিত ডাক্তারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়া অনুপস্থিত ডাক্তারদের একটি তালিকা তিনি নিজেও নিয়ে যান,” বলেন মুস্তফা কামাল। এ ব্যাপারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবিষ্যতে এ ধরনের আকস্মিক পরিদর্শন চলতে থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২৫১ ঘ.