২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেডের আওতায় এলো প্রাথমিকও

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় বিষয়ওয়ারী প্রাপ্ত নম্বরকে লেটার গ্রেডে রূপান্তরের মানদণ্ড নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় বিষয়ওয়ারী প্রাপ্ত নম্বরকে লেটার গ্রেডে রূপান্তরের মানদণ্ড নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী ও গত বছর থেকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে এ পরীক্ষার ফল বিভাগভিত্তিক প্রকাশ করা হতো। এবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল সোমবার প্রথমবারের মতো গ্রেড পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। মানদণ্ড অনুযায়ী, ৮০ থেকে ১০০ নম্বর লেটার গ্রেড ‘এ প্লাস’, ৭০ থেকে ৭৯ ‘এ’, ৬০ থেকে ৬৯ ‘এ মাইনাস’, ৫০ থেকে ৫৯ ‘বি’, ৪০ থেকে ৪৯ ‘সি’, ৩৩ থেকে ৩৯ ‘ডি’ এবং ৩২ নম্বরের নিচে ‘এফ’ গ্রেড নির্ধারণ করা হয়েছে। এ বছর প্রাথমিকে ৯৭ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ইবতেদায়ীতে পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ পাঁচ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী। আর ইবতেদায়ীতে পূর্ণ জিপিএ অর্জন করেছে ২ হাজার ১৫০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচএ/আরএ/২০৩২ ঘ.