২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদ হোসেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি নির্বাচিত

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের (সাবেক ইউরোপিয়ান ক্লাব) কার্যকরি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 09:17 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের (সাবেক ইউরোপিয়ান ক্লাব) কার্যকরি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদ হোসেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনে মাহমুদ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহম্মেদ চুন্নুকে ৬৫ ভোটে হারিয়েছেন। মাহমুদ পেয়েছেন ৫৬৪ ভোট, অন্যদিকে চুন্নু পেয়েছেন ৪৯৯ ভোট। ভোট গণনা শেষে সোমবার প্রথম প্রহরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নারায়ণগঞ্জ চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জুরুল হক। নির্বাচনে অন্য পদে বিজয়ীরা হলেন- জ্যেষ্ঠ সহসভাপতি পদে মাজহারুল হক মাসুদ, সহসভাপতি পদে হাবিবুর রহমান ভূইয়া বাচ্চু। পরিচালক পদে নির্বাাচিত আট জন হলেন- আবদুল খালেক, ইউসুফ মিয়া শাহজাহান, জহির আহম্মেদ সোহেল, মোজাম্মেল হক, মাহফুজুর রহমান খান, মাহবুবুর রহমান রশিদ জুয়েল, মাহবুবুর রহমান মারুফ ও রশিদউজ্জামান জামান। মঞ্জুরুল হক জানান, নির্বাচনে ১১ পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১ হাজার ২৮০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৫ জন ভোট দিয়েছেন। মাহমুদ শতবর্ষী এই ক্লাবে এ কে এম সেলিম ওসমানের স্থলাভিষিক্ত হলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুই বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ছিলেন সেলিম। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, পর পর দুই মেয়াদের বেশি কার্যকরি কমিটিতে থাকা যায় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৪ ঘ.