২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের অভিযোগে ৬ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

ছিনতাইয়ের অভিযোগে চাঁদপুরে ছাত্রলীগের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

চাঁদপুর, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ের অভিযোগে চাঁদপুরে ছাত্রলীগের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের গুনরাজদী এলাকা থেকে রোববার সকালে ছয় জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন, আল আমিন (১৮), রফিউস সাহাদাত জিহান (১৮), সাহাদাত উজ্জল (১৮), সোহরাব হোসেন (১৯), সাব্বির আহমেদ মারুফ (১৮) ও জহিরুল ইসলাম হৃদয় (১৯)। তাদের কাছ থেকে চারটি চাইনিজ কুড়াল, দা ও ছেনি উদ্ধার করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার নারিন্দা এলাকার ব্যবসায়ী মাসুম পারিবারিক কাজে শনিবার চাঁদপুর আসেন। রোববার ভোর রাতে গুনরাজদী এলাকায় মাসুমকে জিম্মি করে তার কাছ থেকে অভিযুক্তরা নগদ সাত হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছয় জনকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তাদের বিরুদ্ধে অস্ত্র ও দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা হয়েছে। এদিকে ছয় জনকে গ্রেপ্তারের ঘটনায় শহরের বিভিন্ন স্থানে ছাত্রলীগ কর্মীরা কয়েকটি অটোরিকশা ভাংচুর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৬৩৯ ঘ.