২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাবার বিতরণ নিয়ে বিবাদে ছাত্রলীগকর্মী খুন

প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে খাবার বিতরণ নিয়ে সৃষ্ট বিবাদের জের ধরে মাগুরায় ছাত্রলীগের সংঘর্ষে এক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 09:51 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

মাগুরা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে খাবার বিতরণ নিয়ে সৃষ্ট বিবাদের জের ধরে মাগুরায় ছাত্রলীগের সংঘর্ষে এক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে শহরের নোমানী ময়দান এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত আল আমিনকে (২৩) আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমিন শহরের তাঁতিপাড়ার হাসমত মোল্যার ছেলে। নিহতের ছোট ভাই এনামুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আল আমিন সকালে শহরের নোমানী ময়দানে সাবেক এমপি আসাদুজ্জামানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে যান। শহরে র‌্যালি শেষে নোমানী ময়দানে আওয়ামী লীগের সভা চলাকালে খাবার বিতরণ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে শহরের নিজনান্দুয়ালী এলাকার একটি গ্র“প তার বুকে ছুরিকাঘাত করে।” ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সুলতান হোসেন জানান, এ ঘটনায় শহরের নিজনান্দুয়ালী শেখপাড়ার ইদ্রিস আলির ছেলে তুষার নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৫৪২ ঘ.