২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় চলচ্চিত্র দেখানোর প্রতিবাদে কর্মসূচি

বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র দেখানোর প্রতিবাদে রাজধানীতে কর্মসূচি পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 07:17 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র দেখানোর প্রতিবাদে রাজধানীতে কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় ‘বাণিজ্যিক চলচ্চিত্র আগ্রাসন প্রতিরোধ আন্দোলন’র ব্যানারে এ প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। শুক্রবার ঢাকার ছয়টি এবং নারায়ণগঞ্জের একটি প্রেক্ষাগৃহে ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘জোর’ মুক্তি দেওয়া হয়। এর প্রতিবাদে আয়োজিত ওই কর্মসূচিতে প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের অনুমোদন বাতিলসহ নয় দফা দাবি করা হয়। ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র আগ্রাসন প্রতিরোধ আন্দোলনের সংগঠক ও শিল্পী অরূপ রাহী বলেন, “মুক্তবাজার প্রতিযোগিতার অজুহাতে সরকারের এই দায়িত্বহীন ও হঠকারী পদক্ষেপ শুধু বাংলাদেশের চলচ্চিত্র শিল্পই নয়, বরং বাংলাদেশের জাতীয় সংস্কৃতি, চেতনা ও ইতিহাসের ওপর একটি বড় আঘাত। “স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশে কোনো ফিল্ম ইনস্টিটিউট নেই, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম বিষয়ে পড়াশোনার সুযোগ নেই। সিনেমা বিষয়ে প্রশিক্ষণের কোনো ব্যাবস্থা নেই। এ অবস্থায় ভারতীয় চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতার অর্থ হাত-পা বাঁধা অবস্থায় একজন মানুষকে সঁাঁতার কাটতে বলার মতো।” আন্দোলনকারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) অবকাঠামো, কারিগরি ও অন্যান্য সুবিধা বাড়ানো, সমন্বিত জাতীয় চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন, দেশীয় চলচিত্র শিল্প বিকাশে ফিল্ম ইন্সটিটিউটসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ, চলচ্চিত্র সংসদ নিয়ন্ত্রণ আইন অবিলম্বে বাতিল, সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের সংখ্যা বাড়ানো এবং দেশি-বিদেশি স্যাটেলাইট চ্যানেল ও অনুষ্ঠান স¤প্রচারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/০১০০ ঘ.