চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেলে কনটেইনারবাহী একটি বিদেশি জাহাজ আটকে গেছে। তবে এতে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুর ১টার দিকে বন্দর চ্যানেলের এক ও তিন নম্বর বয়ার মাঝামাঝি স্থানে পানামার পতাকাবাহী হানজিং সামারাং নামের জাহাজটি আটকে যায়।
তিনি বলেন, “জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কালাং বন্দর থেকে চট্টগ্রামে আসে। বহির্নোঙর থেকে বন্দর জেটিতে আসার সময় জাহাজটির তলা মাটিতে আটকে যায়।”
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বলেন, “আজ আর কোনো জাহাজ চ্যানেলে আসার কথা নেই। ফলে হানজিং সামারাংয়ের কারণে কোনো সমস্যা হচ্ছে না। রাত ১২টার দিকে সাগরে পুরো জোয়ার আসলে জাহাজটি বন্দর জেটিতে নিয়ে আসা যাবে বলে আশা করছি আমরা।”
তবে তা সম্ভব না হলে শনিবার চ্যানেলে জাহাজ চলাচলে বিঘœ ঘটতে পারে বলে উল্লেখ করেন এই বন্দর কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/জেকে/১৬৩৬ ঘ.
bdnews24