২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, সড়ক অবরোধ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাসচাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যুতে ঢাকা-মাওয়া মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 09:44 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাসচাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যুতে ঢাকা-মাওয়া মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। লৌহজং থানার ওসি আবদুল্লাহ জানান, শুক্রবার বেলা ১১টায় দুর্ঘটনা ঘটার পর সোয়া ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে বিক্ষোভ ও অবরোধের কারণে। এ সময় পাঁচটি বাসও ভাঙচুর করে বিক্ষোভকারীরা। নিহত আজিজ বাঙ্গী (৭০) লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল গ্রামের বাসিন্দা। সড়ক পার হওয়ার সময় বিআরটিসির মাওয়াগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান ওসি। “এ ঘটনায় উত্তেজিত জনতা ব্যারিকেড দিয়ে মহাসড়ক অচল করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে সোয়া ১২টার পর যান চলাচল স্বাভাবিক হয়”, বলেন তিনি। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৫৪০ ঘ.