২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এসআই আহত

চট্টগ্রামে ছিনতাইকারীদের হাত থেকে এক রিকশাযাত্রীকে রক্ষা করতে গিয়ে ছুরিকাহাত হয়েছেন পাঁচলাইশ থানার এক উপপরিদর্শক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ছিনতাইকারীদের হাত থেকে এক রিকশাযাত্রীকে রক্ষা করতে গিয়ে ছুরিকাহাত হয়েছেন পাঁচলাইশ থানার এক উপপরিদর্শক। বুধবার প্রথম প্রহরে পাঁচলাইশ থানার শেভরন ডায়াগনস্টিক সেন্টারের কাছে এ ঘটনা ঘটে। আহত উপপরিদর্শক (এসআই) এনামুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পাঁচলাইশ থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে দায়িত্ব পালন শেষে চমেক হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে যান এনামুল। সেখান থেকে রাতে বাসায় ফেরার পথে তিনি দেখতে পান এক রিকশা যাত্রীকে কয়েকজন ছিনতাইকারী ঘিরে ধরেছে। ওসি বলেন, এনামুল রিকশা যাত্রীকে উদ্ধারের জন্য এক ছিনতাইকারীকে জাপটে ধরেন। এসময় অন্য এক ছিনতাইকারী তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে এনামুলের আঘাত গুরুতর নয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/আরএ/১৭৪১ ঘ.