২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে শিবির নেতা গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে রাজাপুর উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঝালকাঠী, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে রাজাপুর উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত ফিরোজ আবদুল্লাহ রাজাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি। রাজাপুর থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, বুধবার ভোর ৬টার দিকে রাজাপুর উপজেলার বাঘড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে ফিরোজ বাঘড়ি বাজারে বসে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সঙ্গীরা পালিয়ে যায়। ফিরোজকে আটক করা হয়। দুপুরে ফিরোজকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি। ঝালকাঠী ইসলামী ছাত্রশিবির সভাপতি আবু তালহ্া বলেন, ফিরোজ আলিম পরীক্ষার্থী তাকে মঙ্গলবার রাত ১২টার দিকে বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪১৮ ঘ.