২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ইউপি চেয়ারম্যান আটক

রাঙামাটির বরকল উপজেলায় পাঁচ বাঙালি জেলেকে অপহরণের মামলায় ভূষণ ছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীলিপ কুমার চাকমাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 04:28 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

রাঙামাটি, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকল উপজেলায় পাঁচ বাঙালি জেলেকে অপহরণের মামলায় ভূষণ ছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীলিপ কুমার চাকমাকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রাঙামাটি শহরের বনরুপা থেকে তাকে আটক করা হয়। গত ৪ ডিসেম্বর উপজেলার ছোট হরিণার তাগলকবাগের আমতলার জিরো পয়েন্ট থেকে পাঁচ বাঙালি জেলেকে অপহরণ করা হয়। বরকল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস জানান, অপহৃত পাঁচ জেলে পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে থানায় ২৪ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা করা হয়। মামলার এক নম্বর আসামি হলেন দীলিপ কুমার। তাই তাকে আটক করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান। রাঙামাটির বরকল উপজেলা এবং ভারতের মিজোরাম রাজ্যের সীমান্তে কর্ণফূলী নদীর জিরো পয়েন্টে গত ৪ ডিসেম্বর ১০ বাঙালি জেলে মাছ ধরছিলেন। এ সময় দুর্বৃত্তরা পাঁচজনকে অপহরণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৯ ঘ.