চুয়াডাঙ্গা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় তিনটি ইটভাটা থেকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া একটি ইটভাটা থেকে টিনের চিমনি অপসারণের নির্দেশ দেওয়া হয়।
টিনের চিমনি ব্যবহার, কাঠ পোড়ানো এবং লাইসেন্স না থাকায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান এ দণ্ড দেন।
কাজী সায়েমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্দুলবাড়িয়া ইউনিয়নের ইটভাটা নিউ বি ব্রিকসকে ৫০ হাজার, সরকার ব্রিকসকে ২০ হাজার এবং পিয়াস ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দেহাটি গ্রামের এআরবি ব্রিকসের টিনের চিমনি অপসারণ করার নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট ইটভাটার মালিকরা জরিমানার টাকা পরিশোধ করেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/
bdnews24