জামালপুর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর শহরের শেখেরভিটা এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে শেখেরভিটা এলাকায় মেস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম রেজা ও জাহাঙ্গীর আলম সরকারি আশেক মাহমুদ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার সাংবাদিকদের জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা বা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে জন্য শহরজুড়ে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার ঢাকায় বিএনপির এক সমাবেশের আগে বোমা বিস্ফোরণ এবং গাড়িতে আগুন দেওয়ার পর বিভিন্ন স্থানেই গ্রেপ্তার অভিযান চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বিরোধী দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24