২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে প্রবাসীকে জবাই, আটক ৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক সিঙ্গাপুর প্রবাসীকে জবাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

হবিগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক সিঙ্গাপুর প্রবাসীকে জবাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। শনিবার মাধবপুর পৌর এলাকায় একটি কবরস্থান থেকে মাহফুজ মিয়ার (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। এরপর গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে পাঁচজনকে আটক করে পুলিশ। রোববার বিকালে ৩টার দিকে তাদের মাধবপুর থানায় সাংবাদিকদের সামনে হাজির করা হলে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরা হলেন- নিহত মাহফুজ মিয়ার স্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমতলী গ্রামের শামসুন নাহার (৩২), আলফু মিয়া (৩৮), হবিগঞ্জ সদরের শায়েস্তাগঞ্জের তপন ঘোষ (৪৫), প্রদীপ দাশ (৩২) ও ইয়াকুব মিয়া (৪৫)। এ ঘটনায় নিহতের ভাই শওকত মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মাহফুজ মিয়ার স্ত্রী শামসুন নাহার সাংবাদিকদের জানান, তার নির্দেশে আলফু মিয়াসহ অন্যরা মাহফুজকে হত্যা করে। মাধবপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ভিন্ন ভিন্ন সময়ে তাদের আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪৭ ঘ.