২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে জরিমানা

চট্টগ্রামে নগরীতে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে নগরীতে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে নগরীর মোমিন রোড এলাকায় ভুয়া চিকিৎসক আর টমাস মারমাকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভিন তিবরীজি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আর টমাস মারমা আকুপাংচার বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ডাক্তার (ডা.) পদবি ব্যবহার করে জনসাধারণের চিকিৎসা করতেন। ‘‘বাংলাদেশ মেডিক্যাল এণ্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন অনুসারে তার কোন ধরণের নিবন্ধন নেই। তাই তার কাছ থেকে জরিমানা হিসেবে এক লাখ টাকা আদায় করা হয়েছে।’’ তিনি জানান, দীর্ঘ ১৬ বছর ধরে রোগী দেখছেন দাবি করে আর টমাস মারমা বলেন তিনি চীন থেকে আকুপাংচার বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু ভ্রাম্যমাণ আদালতকে চীনের প্রশিক্ষণের কোনো সনদও দেখাতে পারেননি টমাস মারমা। এ সময় আদালত টমাস মারমাকে ডাক্তার (ডা.) পদবি ব্যবহার না করার নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরআরডি/পিডি/২১৫২ ঘ.